ঠাকুর দেখে ফেরার পথে লরির ধাক্কায় মৃত যুবক
দি নিউজ লায়ন ; নবমীর দিন রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মটর সাইকেল এর সাথে লরির মুখোমুখি ধাক্কায় মৃত যুবক ।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘাঁটিগাছার কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম উৎপল ঘোষ তার বাড়ি রানাঘাট থানার হবিবপুর কলা বাগানের কাছে ।পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।পুলিশ লরি টিকে আটক করেছে চালক পলাতক।

Post a Comment